।। বাক্‌ ১২০ ।। মিতা চার্বাক ।।






লুলাবাই

একটা দুপুরের ভিতর শুয়ে আছি
।
ভাবছি না কিছু নিয়ে
। জানালার ওপাড়ে মেহগনির পাতারা বাতাসে দুলছে । মাথার ভিতর একটা কন্ঠস্বর পায়চারি করছে... ইকো ছড়িয়ে পড়ছে সবখানে । আমি সেদিকে মনোযোগী নই ৷

রেশমা আপাদের বাড়ি থেকে ভেসে আসছে মুরগি কষার গন্ধ...

একটা পেটমোটা বেলুনের ভিতর শুয়ে শুয়ে আমি মেহগনিপাতার দোলুনি দেখছি... চোখ বন্ধ করে
।
গেটলক বাসটা গা ভর্তি গমক্ষেতের ঘ্রাণ নিয়ে নীলফামারী থেকে ফিরে আসছে... পিছন পিছন ছুটে আসছে আছরের ওয়াক্ত

No comments:

Post a Comment